কয়েক দিন আগে দিগ্বিজয় সিং পত্রিকায় একটি নিবন্ধে মাওবাদীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমের কঠোর অবস্থানের সমালোচনা করেন
জবাবে চিদাম্বরম বলেন যদি কেউ মনে করেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে তিনি আরও বেশি সক্ষম তাহলে এই পদ গ্রহণে তাঁকে স্বাগত জানাচ্ছি
বিশ্লেষণ করলে দেখা যাবে কংগ্রেসের মধ্যে মতপার্থক্যের কারণ প্রথমত দলটি সমন্বিত কোনো নীতি গ্রহণ করতে পারছে না
দ্বিতীয়ত উপদলীয় বিভেদ বেড়ে গেছে
এদিকে কংগ্রেসকে যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামলাতে হচ্ছে বিজেপি তখন চেষ্টা চালাচ্ছে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের
দলীয় কৌশলের অংশ হিসেবে কমনওয়েলথ গেমসে সরকারের প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করেছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদী
মোদীর সঙ্গে সুর মিলিয়ে কংগ্রেসের এমপি মনি শঙ্কর আয়ার বলেছেন গেমস যদি সফল হয় তাহলে তিনি খুবই কষ্ট পাবেন
শিক্ষা বিল ছাড়াও নির্যাতন প্রতিরোধ বিল ও প্রস্তাবিত শত্রু সম্পত্তি আইন সংশোধনসহ অনেকগুলো বিল স্থগিত রাখতে বাধ্য হচ্ছে সরকার
এতে সরকারের সমালোচনা করে বিজেপি নেতা অরুণ জেটলি বলেছেন সরকার খেই হারিয়ে ফেলছে
বিজেপির সমর্থন নিয়ে সরকার এ পর্যন্ত একটি কাজই সফলভাবে করতে পেরেছে তা হলো পরমাণু দায় বিল পাস
যদিও এটা খুব বেশি অপ্রত্যাশিত ছিল না
এত কিছুর পরও প্রধানমন্ত্রী মনমোহন সিং কিন্তু একেবারে চুপচাপ
প্রধানমন্ত্রীর এই নীরবতার সমালোচনা করে সিপিআই-এমের নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোপাল ট্র্যাজেডির মতো অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য দেননি
কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীও অনেক ইস্যুতে চুপ থাকেন
নতুন পথে এগোতে চান নেতানিয়াহু আব্বাসের জোর সীমানার ওপর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির জন্য গতানুগতিক পথে না গিয়ে একটি নতুন ও সৃজনশীল পন্থায় আলোচনা চালাতে হবে
ওয়াশিংটনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করে দেশে ফেরার পর গতকাল তিনি এ কথা বলেন
অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন আলোচনা সফল করতে সীমান্ত ও নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে
নেতানিয়াহু বলেন ১৭ বছর ধরে যে প্রক্রিয়ায় আলোচনা করে শান্তিচুক্তি করার চেষ্টা চালানো হয়েছে তা থেকে দুই পক্ষকেই শিক্ষা নিতে হবে
তিনি বলেন গতানুগতিক পথে এগুলো সফল হওয়া সম্ভব হবে না
এ জন্য বাক্সবন্দী ধারণার বাইরে এসে নতুন ও সৃজনশীল উপায় বের করতে হবে
তবে তিনি নিজে কোনো নতুন উপায়ের কথা বলেননি
এদিকে মাহমুদ আব্বাস বলেছেন তাঁদের পক্ষ থেকে তাঁরা সীমানা নির্ধারণের বিষয়টিকে সব চেয়ে গুরুত্ব দিচ্ছেন
তিনি বলেছেন ইসরায়েল যদি ফিলিস্তিন ভুখণ্ডে বসতি স্থাপন বন্ধ করে তাহলে ঐকমত্যে পৌছানো সহজ হবে
অন্যথায় এ আলোচনার মাধ্যমে চুক্তি পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়বে
আহমাদিনেজাদের মন্তব্যে ফিলিস্তিনের সমালোচনা ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পুনরায় সরাসরি শান্তি আলোচনা শুরু করার বিষয় নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ
ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রোদেইনা এক বিবৃতিতে বলেন মাহমুদ আহমাদিনেজাদ ইরানের জনগণের প্রতিনিধিত্ব করেন না এবং কারচুপির নির্বাচন ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখলকারী ইরানের প্রেসিডেন্টের ফিলিস্তিন তার প্রেসিডেন্ট ও প্রতিনিধিদের নিয়ে কথা বলার কোনো অধিকার নেই
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ কথা জানায়
আহমাদিনেজাদ এর আগে পশ্চিমা সমর্থনপুষ্ট আব্বাস ইসরাইলের কাছে জিম্মি বলে আখ্যায়িত করে বলেন ওয়াশিংটনে বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শুরু হওয়া বৈঠকের কোনো বৈধতা নেই এবং ফিলিস্তিনিদের নামে মাহমুদ আব্বাসের ছাড় দেওয়ার কোনো অধিকার নেই
এএফপি
প্রবল বর্ষণে ভূমিধস গুয়াতেমালায় ১৮ জনের প্রাণহানি
গুয়াতেমালায় কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছে
এর মধ্যে গতকাল শনিবার ভূমিধসে একটি বাস চাপা পড়ে কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়
সরকার বলছে কয়েক দিনের বন্যা ও ভূমিধসে দেশটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে
এ অবস্থায় সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে
উদ্ধারকর্মীরা জানান গতকাল সকালে গুয়াতেমালার রাজধানী থেকে ৮০ কিলোমিটার দূরে আন্ত-আমেরিকা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি ভূমিধসে চাপা পড়ে
এতে ১০ ব্যক্তি নিহত ও ২৫ জনেরও বেশি আহত হয়
তবে চাপা পড়া বাস থেকে ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানান
অন্য দিকে দেশটির পশ্চিমাঞ্চলের কুয়েৎজালটেনানগোরে ভূমিধসে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হন
এ ছাড়া বিভিন্ন অঞ্চলে ভূমিধসে কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে
প্রশান্ত মহসাগর ও মেক্সিকো উপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে গুয়াতেমালা ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে
মেক্সিকো উপসাগরীয় ত্যাবাস্কো অঙ্গরাজ্যে বন্যায় হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে
রয়টার্স ও বিবিসি
ভ্রমণ শিল্পের নজর ফেসবুক আর টুইটারের দিকে!
সারা বিশ্বের ভ্রমণপ্রেমীদের সহজ সেবা দেওয়ার জন্য ভ্রমণ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের নজর ফেসবুক ও টুইটারের দিকে
সম্প্রতি দেখা গেছে বিমানের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল ইত্যাদি কার্যক্রম ভ্রমন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ফেসবুকে দিয়ে দিচ্ছে
এর ফলে এখন আগ্রহী যে কেউ ফেসবুকেই খুঁজে পাবেন ভ্রমণের বিভিন্ন তথ্য
শুধু তথ্যই নয় এর পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানের পরিচিতিও তুলে ধরছে প্রতিষ্ঠানগুলো
ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে দেওয়া হচ্ছে ভ্রমণের সব সুবিধার ভিডিও
এ ছাড়াও ব্লগসহ বিভিন্ন মাধ্যমে এখন এ সেবাগুলোর বর্ণনা ছড়িয়ে দেওয়া হচ্ছে
ভ্রমণ পরিচালনা প্রতিষ্ঠান ভার্জিন আমেরিকার সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম ব্যবস্থাপক জিল ফ্লেচার বলেন এটা সত্যিই স্বীকার করতে দ্বিধা নেই সামজিক যোগাযোগের সাইটগুলো এখন ভ্রমণ পরিচালনা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দিচ্ছে
তিনি বলেন দেখা যাচ্ছে কোনো কারণে যদি নির্দিষ্ট সময়ে ভ্রমণ চালু করা না-ও যায় সে ক্ষেত্রেও আমরা সামাজিক যোগাযোগের সাইটের শরণাপন্ন হই এবং গ্রাহকদের জানিয়ে দিই
হোটেলগুলোও নিজেদের সব ধরনের তথ্য গ্রাহকদের কাছে সহজে পৌঁছে দিতে টুইটারে ঠিকানা ব্যবহার করছে
এ ব্যাপারটিকে প্রযুক্তির সুবিধা ও বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের বিপ্লব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা
চার্লসন নামের একটি জনপ্রিয় হোটেলের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট আরোরা টথ বলেন গ্রাহকদের জন্য প্রয়োজনীয় হোটেলের সব ধরনের তথ্যই আমরা সামাজিক যোগাযোগের সাইটে দিচ্ছি
পাশাপাশি ব্লগসহ অনলাইনের বিভিন্ন সাইটেও দেওয়া হচ্ছে যাতে করে গ্রাহকেরা সহজে তথ্য পেতে পারেন
ধীরে ধীরে মোবাইল ফোনসেটের মাধ্যমে সামাজিক যোগাযোগের সাইটগুলোর ব্যবহার বাড়ার ফলে অনেকেই এখন মোবাইল ফোনসেটভিত্তিক তথ্যও দিচ্ছে
সব মিলিয়ে প্রযুক্তির এ সুবিধার এমন ব্যবহারকে ভালোই বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা
—ইউএসএ টুডে অবলম্বনে নুরুন্নবী চৌধুরী
বিনা মূল্যে অভির সেবা
নকিয়া ফোন ব্যবহারকারীরা অভি স্টোর থেকে তাঁদের মোবাইল ফোনে এখন রমজান-সম্পর্কিত বিভিন্ন সেবা-সুবিধা নামাতে পারবেন
এর মধ্যে রয়েছে নামাজের সময় কোরআন হাদিস এবং মক্কা ও মদিনা
এসবের পাশাপাশি বয়াত আল্লাহ এবং অ্যারাবিকা শিরোনামের সম্পূর্ণ নতুন দুটি সুবিধা চালু করা হয়েছে
২০০৯ সালের মে মাসে চালু হওয়া অভি স্টোর নকিয়া ফোনে ব্যবহারযোগ্য মোবাইল গেমস অ্যাপ্লিকেশন ভিডিও আলোকচিত্র এবং রিংটোনের সুবিধা দিচ্ছে
নামাজ ডট মি প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকেরা যে শহরে বাস করেন সেই শহরের নামাজের সময় জানতে পারেন
কিবলা টাচ অনেক কার্যকরী একটি প্রোগ্রাম যা গ্রাহককে নামাজ পড়ার সময় দিক নির্দিষ্ট করায় সহায়তা করে
খবর বিজ্ঞপ্তির
বিশেষজ্ঞদের সঠিক উচ্চারণসহ কোরআনের আয়াত সংবলিত অনুসন্ধানমূলক একটি ডেটাবেস হলো অ্যারাবিকা
বাংলাদেশের মতো বিশাল মুসলিম জনসংখ্যা-অধ্যুষিত দেশের জন্য এটি খুব কার্যকর যাঁরা আরবি ভাষাভাষী নন
বয়াত আল্লাহ প্রোগ্রামটি অভি ম্যাপের সঙ্গে সংশ্লিষ্ট এবং এটি ব্যবহারকারীকে নিকটবর্তী মসজিদের সন্ধান দিয়ে থাকে
এ ছাড়া একজন ব্যবহারকারী নিজের মসজিদ সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য তুলে ধরতে পারেন এবং অন্য ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করতে পারবেন
বর্তমানে বাংলাদেশে কোনো দিকনির্দেশক সার্ভিস নেই কিন্তু নকিয়ার গ্রাহকেরা বিদেশ ভ্রমণের সময় এই সুবিধা ব্যবহার করতে পারবেন
একজন গ্রাহককে খুব সাধারণভাবে ওয়েবসাইটের // ঠিকানায় যেতে হবে এবং প্রয়োজনীয় প্রোগ্রামটি নামিয়ে নিতে ডাউনলোড হবে
এর মাধ্যমে সরাসরি ডাউনলোডের সুবিধার পাশাপাশি গ্রাহকদের মতামত সম্পর্কেও জানা যাবে
ওয়ার্ল্ড সামিট পুরস্কার জিতেছে লেমন ২৪
এবারের ওয়ার্ল্ড সামিট পুরস্কার ২০১০ জয় করল বাংলাদেশ থেকে প্রচারিত অনলাইন রেডিও লেমন২৪ 24
জনগণের জন্য দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ দুস্থদের সেবা লিঙ্গবৈষম্য দূরীকরণ শিক্ষার অভাব ইত্যাদি নিয়ে জাতিসংঘের যে সব সদস্যরাষ্ট্র একসঙ্গে কাজ করে সেসব দেশের তরুণদের সেরা ই কনটেন্ট এবং প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি অর্জনে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র জাতিসংঘের অন্যান্য সংস্থা এ পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হয়
এ বছর ১০২টি দেশের ৬৩২ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ থেকে প্রচারিত অনলাইন রেডিও লেমন২৪ দ্বিতীয় শীর্ষস্থান অর্জন করে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে
—নিজস্ব প্রতিবেদক
দেশি কাপড়ে দেশজ সংস্কৃতি
একসময় বইয়ের দোকান আর আড্ডার জন্য বিখ্যাত ছিল শাহবাগের আজিজ সুপার মার্কেট
কিন্তু সময়ের বিবর্তনে বইয়ের দোকানগুলোর জায়গা দখল করেছে বিভিন্ন ফ্যাশন হাউস
শপিং মল আর মার্কেটগুলোর মতোই ঈদের আগে তাই জামা-কাপড় কেনার ভিড় জমেছে আজিজ সুপার মার্কেটেও
তবে পার্থক্য হলো বেশির ভাগ দোকানে যেখানে বিদেশি কাপড়ের কেনাবেচা আজিজ মার্কেটে সেখানে মিলবে কেবল দেশি কাপড়
আজিজ সুপার মার্কেটে গিয়ে দেখা যায় নিচতলা থেকে তিনতলা বেশির ভাগ দোকানই সেজেছে ঈদের সাজে
ফ্যাশন হাউসগুলো ঈদ উপলক্ষে এনেছে নানান রঙের নানান বৈচিত্র্যের দেশি কাপড়
সুতি খাদি তাঁত এমনকি মসলিনের পোশাকও পাওয়া যাচ্ছে আজিজে
আজিজের দোকানের নামগুলোও সুন্দর
দেশাল নিত্য উপহার প্রচ্ছদ বরন ক্যানভাস গাঁওগেরাম রঙ্গিন ফুল স্বপ্নবাজ লোকজ দাঁড়কাক যোগী প্রজাপতি দেশিয়া আরশি ঐতিহ্য কৃষ্ণকলি মেঘ ঢাকঢোল যুগান্তর কিংবদন্তী অতশী কাকতাড়ুয়া শাদামাটা বাংলার রং ১৯৭১ বাঙ্গাল ফেরিওয়ালা—এমনি সব নাম আজিজের ফ্যাশন হাইজগুলোর
জানা গেল এখানে সর্বমোট ১৭৮টি কাপড়ের দোকান রয়েছে
এ ছাড়া ক্রে ক্র্যাফট লাল সাদা নীল হলুদ বিবিয়ানার মতো প্রতিষ্ঠানও এখন আজিজ সুপার মার্কেটে শো-রুম দিয়েছে
ফলে এক ছাদের নিচেই এখন পাওয়া যাচ্ছে দেশি কাপড়ের সব পোশাক
তবে কয়েকজন দোকানদার ক্ষোভও প্রকাশ করলেন
বললেন মাস খানেক আগেও যেখানে অন্য দোকান ছিল ঈদকে সামনে রেখে তারাও ফ্যাশন হাউস বানিয়ে ফেলেছে
এসব দোকানের কাপড়ের মান নিয়েও প্রশ্ন তুললেন অনেকে
আজিজের পোশাকের দোকানগুলোর মধ্যে পরিচিত একটি নাম দেশাল
সব সময়েই এখানে ভিড় লেগে আছে
বিশেষ করে তরুণীরা তাঁদের জামা কিনতে ভিড় করছেন এখানে
